প্রাইভেটকারের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

0
603

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেটকারের ধাক্কায় হৃদয় সাহা (২২) নামে আহত কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হৃদয় উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার আকালু সাহার ছেলে। তিনি চান্দাইকোনা ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

Advertisement

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম জানান, শনিবার রাত ৯টার দিকে পৌর-শহরের মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন হৃদয়। এ সময় নেশাগ্রস্থ অবস্থায় ফজলুল হক নামে এক ব্যক্তি প্রাইভেটকার চালিয়ে যাবার পথে তাকে চাপা দেন। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজরে আঘাত করলে তা ভেঙে যায়। এতে চালক ফজলুলও আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফজলুলকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here