অপরাধ বিচিত্রা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ নিতে প্রস্তুত এম্বুলেন্স।
আজ বৃহস্পতিবার বিকাল ৫ টা ৫৩ মিনিটে এয়ারপোর্টে ৮ নম্বর গেটে অ্যাম্বুলেন্সটি হাজির হয়।
বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি রাজনৈতিক দিকপাল স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ লাশ সিঙ্গাপুর সময় ৩টা ৫০ মিনিটে বিমানে কফিন রওনা হবে। বাংলাদেশ সময় ৫.টা ৪৫ মিনিটে তার লাশ বিমানবন্দরে পৌঁছাবে।
এদিকে ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ঢাকাসহ দেশজুড়ে একদিনের শোক পালন করছে বিএনপি।
গতকাল বুধবার (১৭ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী সাংবাদিকদের জানান, ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বিএনপি বৃহস্পতিবার ঢাকাসহ দেশজুড়ে শোক পালন করবে। এ উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
মওদুদ আহমদের একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন সাংবাদিকদের বলেন, আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর সময় ৩টা ৫০ মিনিটে বিমানে কফিন রওনা হয়েছে। ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায়। বিমানবন্দর থেকে স্যারের মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে।
জানা যায়, শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে, সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জানাজা। পরে নোয়াখালীর বসুরহাট ও কোম্পানীগঞ্জে পৃথক জানাজা শেষে গ্রামের বাড়িতে আরেক দফা জানাজার পর তার মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান এ প্রবীণ রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।

