ষ্টাফ রিপোর্টঃ ৩৮/বি ও ৩৮/ডি, মায়াকানন, সবুজবাগ-এ ১০ তলা বিশিষ্ট আবাসিক এপার্টেমেন্ট নির্মানে পাইলিং এর কাজ নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে শুরু করেছেন প্রমোট বিল্ডার্স লিঃ। পাইলিং কাজের মান সঠিক না করেও পার পেয়ে যাচ্ছেন নির্মাতা প্রতিষ্ঠান। এ ব্যাপারে অপরাধ বিচিত্রার বর্ষ ২১, সংখ্যা ৩৯, তাং ২৭ ফেব্রুয়ারী, ২০১৭ এ প্রকাশিত হয় ” প্রমোট বেলী হাউজ, ৩৮/বি ও ৩৮/ডি তে ১০ তলা বিশিষ্ট এপার্টমেন্ট-এর নিম্নœমানের পাইলিং কাজের দেখার যেন কেউ নেই”। উক্ত প্রতিবেদনের আলোকে রাজউক কর্তৃপক্ষ পাইলিং কাজে ব্যবহ্র্রত ময়লাযুক্ত নদীর বালু, সিলেট বালু, বোল্ডার পাথর, রড, রডের বাইন্ডিং ও রডের মাপ যাচাই এবং আরসিসি ঢালাইয়ের অনুপাত নিরপেক্ষভাবে পরীক্ষণ পূর্বক যথাযথ ও আশু ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ ব্যাপারে রাজউক এর সবুজবাগের পরিদর্শক সাথে অপরাধ বিচিত্রার সাংবাদিকের সাক্ষাত ও পূর্বতন প্রকাশিত সংবাদেও কপি বিনিময় কালে, তিনি জানান রাজউক অনুমোদন দিতে পারে কিন্তু নির্মান কাজের মান নিয়›ত্রণ ও পর্যবেক্ষণ করা সম্ভব নয়। এ কথা থেকে এটাই প্রতিয়মান হয় যে, পাইলিং কাজ যেহেতু মাটির নিচে হয়, তো এতটা গুরুত্ব না দিলেও কেউ টের পাচ্ছে না। প্রতারিত হলে সাধারণ জনগন হচ্ছে, মালিক বা প্রভাবশালী কেউ হচ্ছেন না। তবে এভাবে চলতে থাকলে ভবন মানুষের বসবাস উপযোগী হতে পারে কেমন করে এটাই জিজ্ঝাসা সকলের।
