প্রবাসের আলোর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
620

মো:আব্দুর রহিম বাবলু, নাঙ্গলকোট প্রতিনিধি:- ‘জিতবে মানবতা হাসবে দেশ, গড়ব মোরা সোনার বাংলাদেশ’স্লোগানে প্রতিষ্ঠিত সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসের আলোর উদ্যোগে গতকাল শুক্রুবার কুমিল্লার নাঙ্গলকোটে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার জোড্ডা ইউপি’র ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোড্ডা আলিম মাদ্রাসায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ২২০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Advertisement

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোড্ডা আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ওমর ফারুক লিটন। বিশেষ অতিথি ছিলেন ময়ুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, কবি ও সাংবাদিক তাজুল ইসলাম।

দৈনিক আমাদের নাঙ্গলকোট পত্রিকার সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুসের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার আকমত আলী, ইসহাক, খোরশেদ আলম, আফজাল হোসাইন মিয়াজী, কাইয়ুম, অলি, মুকুল মজুমদার, আব্দুর রহিম বাবলু, আবদুল হক, নাঈম উদ্দিন, আবদুল হান্নান, সাইফুল, ফারুক, নয়ন, মনিরুজ্জামান, অনিক আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, ফজলুল করিম, ফিরোজ মাওলা, মাহবুবুল হক প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here