প্রধান মন্ত্রীর আগমন সফল করার লক্ষ্যে রূপসায় ইউনিয়ন আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত

0
711

আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সার্কিট হাউজ মাঠে জনসভা সফল করতে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন ও ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

 

শনিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম সা: সম্পাদক মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র।

সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ হালদারের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবীর প্যারিস, অধ্যাপক আল মামুন সরকার, মুকুল চন্দ্র হালদার, আনোয়ার হোসেন মিন্টু, আ: রশিদ, ইন্তাজ মোল্লা, দেলোয়ার হোসেন, তানজিলা বেগম, জেলা ছাত্রলীগ নেতা হামীম কবীর রুবেল, আওয়ামীলীগ নেতা জাকির মোড়ল, যুবনেতা আ: মজিদ ফকির, ছাত্রনেতা সাদ্দাম হোসেন, যুবলীগ নেতা রবিউল ইসলাম, আরাফাত হোসেন সাকিব, মোস্তাফিজুর রহমান হেলাল , কামাল হোসেন, খায়রুজ্জামান সজল, রুদ্রনীল হালদার শুভ, প্রদীপ দাস, সোহেল পারভেজ, সেলিম বাবু, প্রমুখ। সভাশেষে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here