প্রধানমন্ত্রী শিষ্টাচার বজায় রেখে কথা বলতে পারতেনঃ বি চৌধুরী

0
692

অপরাধ বিচিত্রা প্রতিবেদকঃ নাকে খত দিয়ে বিএনপি নির্বাচনে আসবে- প্রধানমন্ত্রীর মুখে এমন ভাষা মানায় না। বিএনপি ও তাদের দলের চেয়ারপারসনকে নিয়ে প্রধানমন্ত্রী কথাগুলো আরো ভদ্র ভাষায় বলতে পারতেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে তার মুখে এমন ভাষার উচ্চারণ মানায় না। বললেন সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

Advertisement

 

শুক্রবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি যে নির্বাচন করেছেন, যার মধ্যে ১৫০ জন কারো ভোটেই নির্বাচিত হয়নি, তারা আবার সংসদেরও সদস্য, তাদের সম্মতি নিয়ে আবার সংবিধানও পরিবর্তন করেছেন। তাদের নিয়ে আবার বড়াই করে কথা বলেন, এর নাম কি গণতন্ত্র? এগুলো নিয়ে আবার গর্ব করেন, এটা লজ্জার।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমরা একটি স্বাধীন জাতি। সরকারি দলের সভা সমাবেশ করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না; আর বিরোধী দলগুলোর অনুমতি লাগে। এর নাম কী গণতন্ত্র? অবিলম্বে সব রাজনৈতিক দলকে স্বাধীনভাবে জনগণের কাছে যেতে দিন।

রোবট সোফিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কথাপোকথনের সমালোচনা করে নাগরিক ঐক্যের আবহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ১২ কোটি টাকা খরচ করে একটা মূর্তি দিয়ে নিজের নামে প্রশংসা শোনার মত এত বড় ভাওতাবাজী পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি।

আয়োজক সংগঠনের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আমল প্রধান প্রমুখ।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here