প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় রংপুর যাচ্ছেন

1
699

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রবিবার সকালে রংপুর যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

 

সেখানে তিনি নির্বাচনী প্রচার কার্যক্রম ও জনসভায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। এ ব্যাপারে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ১০টায় রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে ২টা ৩০ মিনিটে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতারা, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা এবং রংপুরের বিভিন্ন নির্বাচনি এলাকার আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here