প্রথম মুসলিম নারী যুক্তরাজ্যের মন্ত্রী নুস ঘানি

0
793

প্রথমবারের মতো যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য হলেন একজন মুসলিম নারী। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র মন্ত্রিসভায় পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নুস ঘানি। নতুন বছরে থেরেসা মে’র মন্ত্রিসভার প্রথম রদবদলে ৪৫ বছর বয়সি নুসকে ওই দায়িত্ব দেয়া হয়। প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে নুস শুক্রবার যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব কমন্সে ভাষণ দেন।

Advertisement

নুসের মা-বাবা ছিলেন কাশ্মীরের বাসিন্দা। সেখান থেকে তারা চলে যান যুক্তরাজ্যের বার্মিংহামে। সেখানেই নুসের জন্ম। হাউস অব কমন্সে ভাষণ দেওয়ার পরপরই এক টুইটার বার্তায় নুস জানান, পরিবহণমন্ত্রী হিসেবে আমার ইনিংস শুরু করলাম। যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে ইতিহাসও গড়ে ফেললাম। তিনি বলেন, উইয়েলডেনের এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই পরিবহণ বিষয়টি নিয়ে আমি মনেপ্রাণে প্রচারণা চালিয়ে আসছি। তবে মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরেও আমি উইয়েলডেনের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠব। সেইসঙ্গে আমাকে নির্বাচনকারী ভোটারদের সেবা করে যাব।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here