প্রথম বিয়ের খবর শুনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 43875

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (43875, 'post_views_count', '0')

0

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বামীর প্রথম বিয়ের খবর শুনে ৩৩ দিন বয়সী সন্তানকে ফেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আদুরী বেগম (২১) নামে এক গৃহবধূ।স্বামী প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করায় এমন ঘটনা ঘটিয়েছেন স্ত্রী। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

অগ্নিদগ্ধ অবস্থায় স্বজনরা আদুরীকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থা বেগতিক দেখে রোববার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। আদুরী বেগম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের মিজানুর রহমান মিজানের (২৮) দ্বিতীয় স্ত্রী। আদুরীর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও দুই ছেলে সন্তানের কথা গোপন রেখে বছর খানেক আগে ভালোবেসে আদুরীকে বিয়ে করেন মিজানুর রহমান মিজান। এরই মধ্যে আদুরীর এক ছেলে সন্তান জন্ম হয়। তার বয়স ৩৩ দিন। বিয়ের পর থেকে বাবার বাড়িতে ছিলেন আদুরী। সেখানে যাতায়াত ছিল মিজানের।

বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে আসতে স্বামীকে চাপ দেন আদুরী। কিন্তু নানা টালবাহানা করে স্ত্রীকে বাড়ি নিতে সময়ক্ষেপণ করতে থাকেন মিজান। ১০ দিন আগে স্বামী মিজানের ফুফা আইনুল হকের বাড়িতে আসেন আদুরী।

আইনুল হকের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। সেখান থেকে শনিবার বিকেলে স্বামীর বাড়িতে আসেন আদুরী। বাড়িতে আসার পর থেকে স্বামীর সঙ্গে শুরু হয় বাগবিতণ্ডা। পরে প্রতিবেশীরা উভয়কে শান্ত করেন।

কিন্তু বাগবিতণ্ডার জের ধরে রাতেই রাগে-ক্ষোভে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন আদুরী। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সোবহান বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনা শোনার পর ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here