ধামরাই (ঢাকা) প্রতিনিধি : প্রথম আলোর সিনিয়র অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন করেছে । গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ধামরাই উপজেলা চত্বরে সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ধামরাই উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক দিনকালের সাংবাদিক আমির হামজা, দৈনিক ভোরের কাগজের দীপক চন্দ্র পাল, তৃতীয় মাত্রার রনজিত পাল বাবু, বাংলাদেশর আলোর ইমরান খান প্রমুখ ।

