প্রথমবার পরিচালনা করেছেন ‘বৃদ্ধাশ্রম

0
729

জনপ্রিয় গায়ক এসডি রুবেল। সংগীতের মাধ্যমে নিজের যাত্রা হলেও এসডি রুবেল প্রথম নায়ক হয়ে শাবনূরের বিপরীতে অভিনয় করেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘এভাবেই ভালোবাসা হয়’ ছবিতে। ২০১০ সালে মুক্তি পাওয়া ছবিটি সুপারহিট ব্যবসা করে। এ ছবিটির পর প্রথমবার পরিচালনা করেছেন ‘বৃদ্ধাশ্রম’  শিরোনামের একটি সিনেমা।

Advertisement

 সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সম্পাদনা কাজ শেষ করে প্রস্তুত করা হয়েছে সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য। চলতি মাসেই ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়বে বলে জানান এসডি রুবেল। সেন্সর সনদ পাওয়ার পর আগামী মাসের মাঝামাঝি সময়ে ছবিটি ‍মুক্তি দিবেন বলে জানান নির্মাতা। তিনি বলেন, ছবিটি নির্মাণ করেছি মানবতার জায়গা থেকে।  ছবিতে বৃদ্ধ বাবা-মায়ের প্রতি মানুষের মানবিক হওয়ার গল্প তুলে ধরেছি।

ছবিটির মুক্তির বিষয়ে এসডি রুবেল বলেন, ‘আগামী অক্টোবরে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। এর জন্য প্রস্তুতি নিচ্ছি। সেন্সর সনদ পাওয়ার জন্য আগামী সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেব।’  ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শম্পা রেজা, ইয়ামিন হক ববি, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ। এতে এসডি রুবেল একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here