প্রতারণার অভিযোগে পটুয়াখালীতে এক শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

0
691

উপকুলীয় প্রতিনিধি পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, তার ভাই ফারুক ও ভাতিজা হালিম সহ ৩ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত। বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত রবিবার (১৩ ডিসেম্বর) এ গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

Advertisement

আদালত সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আবদুর রহিম সহ ৫ জন কুয়াকাটার ব্যবসায়ী মিলন হাওলাদার ও তার ব্যবসায়ী বন্ধু আবদুস সোবাহান’র নিকট থেকে ২০আগষ্ট ২০১৬ইং লতাচাপলি মৌজার ৪০ শতাংশ জমি বিক্রয়ের জন্য তিনশত টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে ১৩ লক্ষ টাকা গ্রহন করেন। এরপর দীর্ঘদিনেও বাদীর পাওনা টাকা ও তার অনুকূলে উক্ত পরিমান সম্পত্তির দলিল রেজিষ্ট্রী করে দেননি। বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষে ইতোপূর্বে লিখিত অভিযোগের প্রেক্ষিতে মহিপুর থানা পুলিশ উদ্যোগ নিলেও কোন সুফল হয়নি।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। তিনি আদালতের স্বরনাপন্ন হওয়ার জন্য পরামর্শ দেন। ভুক্তভোগী মিলন হাওলাদার বিজ্ঞ আদালতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারী মামলা করেন। আদালত মামলার অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। রবিবার তদন্ত প্রতিবেদনের আলোকে আদালত প্রধান শিক্ষক আবদুর রহিম সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া গ্রেফতারী পরোয়ানা জারীর বিষয় নিশ্চিত করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here