গত ৫ই মার্চ ২০১৯ ইং তারিখে সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার অনলাইনে প্রকাশিত “মাদক মামলার আসামী মাদক বিরোধী সংগঠনের মহাসচিব ও গাঁজা বিক্রেতা সাংবাদিক আমানের সোর্স ভূয়া মেজর রাজ্জাক”এবং গত ১১-০৩-২০১৯ ইং তারিখ বর্ষ-২৩ সংখ্যা-৪১, ২৭ ফাল্গুণ-১৪২৫ বাংলা ৪০তম পাতায় “ “মাদক মামলার আসামী মাদক বিরোধী সংগঠনের মহাসচিব” শিরোনামে যে সংবাদ গুলি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উর্দ্দেশ্য প্রনোদিত। এতে দেশর প্রধানমন্ত্রী সহ অন্যান্য সুনামধন্য ব্যক্তি বর্গের নাম ব্যাঙ্গ করে ও দৈনিক আলোর জগত/ দৈনিক নতুন দিন পত্রিকার নাম উল্লেখ করে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আমি পেশায় একজন সাংবাদিক হিসেবে উক্ত উল্লেখিত প্রতিবেদনে আমি এবং আমার পরিবারদের জড়িয়ে একটি কুচক্রি মহল সামাজিকভাবে হেয়প্রতিপূর্ণ করার জন্য এবং আমার কর্মরত পত্রিকার সুনাম খুন্য করার জন্য উক্ত প্রতিবেদনটি প্রকাশ করেছেন।
আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি বাংলাদেশ আওয়ামীলীগের একজন সক্রীয় সদস্য ও আমার পরিবারের সকলেই দীর্ঘদিন যাবত বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থন করে আসছেন। পাশাপাশি আমি শিমুলী ইসলাম নীলু দীর্ঘদিন যাবত সুনামের সাথে দৈনিক নতুন দিন পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ও আমার স্বামী এইচ এম আমিনুল ইসলাম আমান সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন যাবত দৈনিক আলোর জগত পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে।
আরো উল্লেখ্য থাকে যে এই কুচক্রি মহলটি অতীতে বরগুনা সদর থানা ও ব্যতাগীর থানায় একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চাঁদার দাবী করায় তাদের বিরুদ্ধে বরগুনার আমলী আদালতে এবং বরগুনা সদর থানা ও ব্যতাগীর থানায় একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। উক্ত চাঁদাবাজ চক্রের মূল হোতা মোঃ আবুল হাসান বেল্লাল ও তার প্রধান সহযোগী মোঃ নিয়ামূল হাসান নিয়াজ সহ অন্যান্যরা মোঃ রফিকুল ইসলাম, মোসাঃ লিপি সহ অঙ্গাত তিন চার জন। মোঃ আবুল হাসান বেল্লাল বি এন পি’র সমর্থক বিগত বি এন পি জোট সরকারের আমলে বাংলাদেশ আওয়ামীলীগ ও আওয়ামীলীগ সমর্থকদের বিরুদ্ধে এইরকমভাবে বিভিন্ন মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে আসছিলেন, এখনো এই কুচক্রি মহল বাংলাদেশ আওয়ামীলীগ ও আওয়ামীলীগ সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করে আসছেন যাতে করে সাধারণ জনগনের কাছে বাংলাদেশ আওয়ামীলীগ এর সুনাম খুন্য হয়।
বর্তমান সরকারের আমলে বাংলাদেশ আওয়ামীলীগ এর বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করছেন এই চক্র। সূত্রে জানা যায় তারা বর্তমানে পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।
প্রতিবাদকারী
শিমুল ইসলাম নিলু
বিশেষ প্রতিনিধি, দৈনিক নতুন দিন।

