প্রকাশিত সংবাদের প্রতিবাদ

0
3933

ইমেজ সংকটে সাহারা, মজিবর মপিজ আফসার গিলে খাচ্ছে উত্তরা” শিরোনামে অপরাধ বিচিত্রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ পত্র পাঠিয়েছেন মজিবুর রহমান। ঢাকা ১৮ আসনের ঐ্যাড. সাহারা খাতুন এর ব্যাক্তিগত সহকারী। তিনি প্রতিবাদ পত্রে উল্লেখ করেছেন আমার ও ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন এমপির বিরুদ্ধে আপনার নিজস্ব প্রতিবেদক যে প্রতিবেদন প্রকাশ করেছেআমি তার তিব্র প্রতিবাদ জানাচ্ছি।

Advertisement

আমি মুজিবুর রহমান ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন এর ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনের পর থেকে আজ অব্দি আমি তার ব্যাক্তিগত সহকারী হিসাবে কর্মরত। এ্যাড সাহারা খাতুন এমপি বাংলাদেশের ইতিহাসে একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী থাকা কালীন তার কোন দুর্নীতির অভিযোগবা কোন দুর্নীতির মামলা নেই। আমার দায়িত্ব কালীন সময়ে তিনি ঢাকা ১৮ আসনের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে কতিপয় ভুমিদস্যু কুচক্রিমহল কৌশলে আমার ও ঢাকা ১৮ আসনের এমপি এ্যাড. সাহারা খাতুন এর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। যার কোন ভিত্তি নেই। প্রতিবেদনে আমার ও মাননীয় সংসদ সদস্য এ্যাড সাহারা খাতুন এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পুর্ন মিথ্যা। তিনি আরো উল্লেখ করেন আমি কখনো যুবদল রাজণীতিতে জড়িত ছিলাম না। আমি আজীবন আওয়ামী রাজণীতির সাথে জড়িত। কতিপয় কুচক্রিমহল এর ভুমিদস্যুতার বিষয়ে প্রশ্রয় না দেয়ায় তারা আমার ও ঢাকা ১৮ আসণের এমপির রাজনৈতিক এবং আমার সামাজিক অবস্থান ক্ষুন্ন করছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here