প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ সহ সঠিক সংবাদ প্রচারের জন্য অনুরোধ প্রসঙ্গে

1
1533

আমি আকবর হোসেন (রিপন) ঠিকানা ঃ মাদারটেক চৌরাস্তা, সবুজবাগ, ঢাকার একজন স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘ সময় রাজনীতি ও সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগকে ভালবেসে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি এবং রাখবো। তবে আমি গণমাধ্যমের কাছে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, কতিপয় কিছু স্বার্থান্বেষী মহল ইশ্বার্ণিত হয়ে আমার নামে মিথ্যা অপমান জনক এবং ভিভ্রান্ত মূলক তথ্য আপনাদের নিকট প্রকাশ করার জন্য অনুরোধ করে। ফলে গত ২৭/০৩/২৩০১৭ ইং তারিখে আপনার গণমাধ্যম জি নিউজ বিডি ২৪. কম  এ প্রকাশিত “ফেইজবুক ভাইরাল ৭৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোসলেম উদ্দিন সরকার” প্রতিবেদনটির সাথে আমার নাম ও ছবি প্রকাশিত হওয়াতে সমগ্র মাদারটেক সবুজবাগ বাসী প্রত্যেকটি নেতা কর্মীর পক্ষ থেকে জানাচ্ছি তীব্র নিন্দা ও ক্ষোভ। এ বিষয়ে সবুজবাগ থানায় মোঃ মোসলেম উদ্দিন সরদার, গত ০৮/০৩/২০১৭ ও ৭/৪/২০১৭ ইং তারিখে একটি সাধারণ ডায়েরী করে যার নং-১৩০৬,ও ২৮৭ আমি আপনাদের নিকট থেকে সঠিক এবং তথ্য সম্পর্কিত প্রচার মুখর সংবাদ আশা করেছিলাম। আমি আশা করব তথ্য বিহীন ও সঠিক প্রমাণাদি ছাড়া কোন গণমাধ্যমেই কোন প্রকার সংবাদ পরিবেশন করা আপনাদের পত্রিকারই সুনাম নষ্ট হবে। আমি বিনয়ী ভাবে অনুরোধ করছি যে, আমি শুধু নয় সমগ্র দেশ ও জাতির উজ্জল আয়না আপনাদের মাধ্যমে দেখতে পাওয়া যায় এবং পাচ্ছি। সৎ ও নিষ্ঠাবান সঠিক তথ্য পরিবেশন এর মাধ্যমে আপনার পত্রিকাটি আরো উজ্জল দৃষ্টান্তমূলক প্রতিবেদন প্রকাশিত করবে এই প্রত্যাশা নিয়ে এবং আমার উক্ত সংবাদের প্রতিবাদ লিপি প্রকাশের জন্য সবিনয়ে অনুরোধ করছি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here