পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত

0
611

রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার সকাল ৮টার দিকে মিরপুর-১৩ নম্বরে ‘অপেক্স’ পোশাক কারখানায় এ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

Advertisement

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। ঢামেক সূত্র জানায়, সকাল ৮টার দিকে কাজ শুরুর পর ‘অপেক্স’ কারখানায় সিলিন্ডারে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ওই চারজন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here