পেট্রোবাংলাতে চাকরীর নামে ভূয়া নিয়োগপত্র! হাতিয়ে নীল প্রতাকর এনামুল ওরফে মন্টু

0
836

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-তে চাকুরীর ভূয়া নিয়োগপত্র দিয়ে সারে চৌদ্দ লক্ষ টাকা হাতিয়ে নিল শীর্ষ দুর্নীতিবাজদের নীলফামারী প্রতাকর এনামুল ওরফে মন্টু। মন্টুর বাড়ী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় রনচন্ডি ইউপির ৩ নং ওয়ার্ডের বানিয়া পাড়ায়। মরহুম রহিম উদ্দিনের ছেলে মন্টু অত্যান্ত টাউট। অল্প সময়ের মধ্যে মিথ্যা কথা বলে যে কোন শিক্ষিত মানুষকেও পটাতে তার তুলনা নেই। এনামুল ওরফে মন্টুর কাছে প্রত্যারিত হওয়া তার একই ইউনিয়নের দুই যুবক মো: গোলাম মোর্শেদ, পিতা: মো: তফেল উদ্দিন, এবং মো: বেলাল হোসেন, পিতা: মৃত্যু আজাহারুল ইসলাম তিনি অপরাধ বিচিত্রাকে জানান এনামুল ওরফে মন্টু প্রতারণার জাল আমরা বুঝতে পারি নাই।

Advertisement

ওর মত দুষ্ট লোকের মিষ্টি কথা শুনলে বিশ্বাস না করে উপায় থাকে না। এই এনামুল ওরফে মন্টু গত ১৭ খ্রীস্টাব্দের গোড়ার দিকে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে ১০ ই এপ্রিল ২০১৭ খ্রীস্টাব্দে গোলাম মোর্শেদ ও মোঃ বেলাল হোসেন যথাক্রমে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদের জন্য আমাদের চাকুরীর প্রলোভন দেখিয়ে আবেদন করায়। এবং উভয়কেই গত ১ লা জুন ২০১৭ খ্রীষ্টাব্দে পেট্রোবাংলার প্রধান কার্যালয়ে যোগদান করার জন্য অনুরোধ করে। নিয়োগ পত্রে নির্ধারিত সময়ে চাকুরীতে যোগদান করিতে গেলে দেখা যায় যে, এনামুল ওরফে মন্টর দেওয়া নিয়োগ পত্র দুইটি ভূয়া। এভাবেই শীর্ষ দুর্নীতিবাজদের নীলফামারী প্রতারক এনামুল ওরফে মন্টু বহু মানুষকে পথে বসিয়েছে বলে যানায় এলাকাবাসি (চলবে)।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here