পেটের ভেতর ইয়াবা পাচারকালে গ্রেফতার ৩

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 55634

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (55634, 'post_views_count', '0')

0

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে পাকস্থলিতে করে ইয়াবা পাচারের ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ ইউনুছ (৫০), মো. আব্দুর রহিম (৪৫) ও মোছা. শিমু আক্তার (২৪)। তাদের কাছ থেকে তিন হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে বাড্ডা থানার কৃষি ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতারকৃতরা পাকস্থলিতে অভিনব পন্থায় কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে আসে। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here