পেটের ভেতরে ইয়াবাসহ গ্রেফতার ০১

0
685
মাদক ব্যবসায়ী মো.শহিদুল ইসলাম (৩৬)

আরিফুল ইসলাম। ঢাকা: পেটের ভেতরে করে ইয়াবা পাচারের অভিযোগে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে মো.শহিদুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।
আজ বৃহস্পতিবার (১০ জুন) সকালে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (৯ জুন ) র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেটের ভেতর ১২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

Advertisement
পেটের ভেতর ইয়াবা


তিনি বলেন, এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 র‍্যাব জানায় , শহিদুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী । সে বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here