পুুলিশ সুপার হস্তক্ষেপ জরুরী শীর্ষ সন্ত্রাসী আবদুল হালিম প্রবাসীর স্ত্রী ও সন্তানেরা দিশেহারা

0
1387

আবুল হোসাইন চৌধুরীঃ চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন উত্তর দেয়াং  (মোহাম্মদ নগর) এলাকার শীর্ষ সন্ত্রাসী আবদুল হালিম গং এর অত্যচারের ভয়ে এক প্রবাসীর স্ত্রী ও সন্তানেরা দিশেহারা চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন উত্তর দেয়াং, কালারপোল এর মাদক ব্যবসায়ী আবদুল হালিম, বাবুল, মোঃ জুনু পিতা আবদুল জলিল ও আবদুল জলিলের বিরুদ্ধে পটিয়া থানায় বাদী হয়ে প্রবাসীর স্ত্রী জাহেরা আক্তার একটি সাধারন ডায়রি করেছেন যার নং ৮৫৪/১৬ তারিখ ১৭-০৯-২০১৬ইং। সাধারন ডায়রিতে অভিযোগ করেছেন উল্লেখিত ব্যক্তিরা প্রবাসী দানু মিয়ার স্ত্রী জাহেরা আক্তারকে গত ২০১৫ সালে চাঁদার জন্য নির্যাতন করে পঙ্গু করেছেন অন্যদিকে বর্তমান পর্যন্ত পরিবারটির উপর হামলায় পরিকল্পনা করছেন। জাহেরা আক্তার বলেন যে তার সন্তানেরা স্কুলে কলেজে পড়াশুনা করেন তাদেরকে অপহরন করবে বলে হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় স্ব-পরিবারই নিরাপত্তাহীনতায় ভুগছে বলে বিশেষ সূত্রে জানা যায়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here