পুলিশ সুপারের সাথে সৌজন্যে  সাক্ষাৎ করেন নারায়নগঞ্জ জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের কমিটি

0
408

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের নারায়নগঞ্জ জেলা কমিটি পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সাথে সাক্ষাৎ করেছে। জেলা কমিটির সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদের নেতৃত্বে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের নারায়নগঞ্জ জেলা কমিটি নারায়নগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সাক্ষাৎ করেন।সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদের সাথে ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা আক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুর আলম আকন্দ, সহ-সভাপতি মো: আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক এ কে এম শফিউল আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ জি কে রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম মিয়া, অর্থ সম্পাদক আল মোক্তাদির ভুইয়া তাসিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ কামারুজ্জামান ভুঁইয়া, কার্যকরী সদস্য আনোয়ার প্রধান প্রমুখ। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পজিটিভ নারায়নগঞ্জ গড়তে সবধরনের সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

Advertisement

তিনি বলেন, পুলিশের সাথে সাথে নারায়নগঞ্জের জনগণকে জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করতে হবে। নারায়নগঞ্জের জনগনের তুলনায় পুলিশের সংখ্যা অনেক কম এবং গাড়ীর তুলনায় ট্রাফিকের সংখ্যা অনেক কম। তাই কাজ করতে হিমশিম খেতে হচ্ছে।” তিনি আরো বলেন,এ দেশের মানুষের আইন মানার প্রবণতা খুবই কম, কেউ আইন মানতে চায় না।কিন্তু অন্য দেশের মানুষ আইনকে শ্রদ্ধা করে এবং মান্য করে কিন্তু আমাদের দেশে তার উল্টো। তিনি মনে করেন প্রতিটি মহল্লায় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কমিটি করে সমস্ত ভেজাল প্রতিরোধ করা সম্ভব।”

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here