পুলিশ-বিএনপিকর্মী ধাওয়া-পাল্টাধাওয়া

73
1035

রাজধানীর বকশীবাজার এলাকায় বুধবার দুপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন নারী পুলিশ ও মহিলা দলের

Advertisement

সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়।
বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত যুক্তিতর্ক চলে। এর পর খালেদা জিয়া আদালত থেকে বেরিয়ে তার গুলশানের বাড়ির উদ্দেশে রওনা দেন।
বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর বকশীবাজার মোড়ে পৌঁছলে এর সঙ্গে বিএনপি নেতাকর্মীরা যোগ দেয়ার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here