পুলিশ কর্মকর্তার চোখ নিয়ে গেল হিজড়ারা

0
168

রাজধানীর রমনার পরীবাগ এলাকায় হিজড়াদের (তৃতীয় লিঙ্গের মানুষ) হামলায় পুলিশের এক উপপরিদর্শকের
(এসআই) চোখ নষ্ট হয়ে গেছে। আহত এসআইয়ের নাম মো. মোজাহিদ। শনিবার (১ জুন) রাত সাড়ে তিনটায় পরীবাগ
এলাকায় ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ জানা য়, এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় ডিউটি করছিলেন। এ সময় হিজড়াদের
একটি দল ছিনতাইয়ের চেষ্টা করেন। পুলিশ উপস্থিত হলে হিজড়ারা পুলিশের ওপর হামলা করে, ইটপাটকেল নিক্ষেপ
করে। একপর্যায়ে একটি ইট এসআই মোজাহিদের চোখে গিয়ে পড়ে। মুজাহিদের চোখের চশমার কাচ ভেদ করে চোখে
মারাত্মকভাবে আঘাত করে।
ওই সূত্র জানায়, এসআই মোজাহিদের একটি চোখ নষ্ট হয়ে গেছে।
রমনা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা
পুলিশের একটি বিশেষ অভিযানে অংশ নেয় রমনা থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে
ইটপাটকেল নিক্ষেপ করলে এসআই মিজানের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশে আঘাত পান।
তিনি আরও বলেন, এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের
অপারেশন হয়েছে। আরও কয়েকটি অপারেশন লাগবে বলেও জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here