পুলিশ কনেস্টবল গ্রেফতার

0
565

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ পুলিশ কনেস্টবল ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

 

জানা গেছে, গত সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে রামজীবন ইউনিয়নের বালারছিড়া বাজার থেকে ৪০ পিস ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করে। গ্রেফতার ফারুক ওই এলাকার কামরুজ্জামান হাজীর ছেলে। তিনি দিনাজপুর জেলার বালুয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here