পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

0
897

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাকির হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ জুন) ভোররাতে উপজেলার কাঁলচো ইউনিয়নের সৈয়দপুর গ্রামের একটি বাগানে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত জাকির একই উপজেলার হাজীগঞ্জের বালিকা ইউনিয়নের স্বর্ণগ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। পুলিশের দাবি, জাকির হোসেনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

Advertisement

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউন্ড কার্তুজ, দুটি বড় ছোরা, দুটি ছুরি, মুখোশ, স্কসটেপ ও একটি ধামা উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, ভোররাতে একদল ডাকাত উপজেলার কাঁলচো ইউনিয়নের সৈয়দপুর গ্রামের একটি বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও আত্মক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে চার পুলিশ সদস্য ও এক ডাকাত আহত হন। পরে আহত ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাকির হোসেনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি করেন ওসি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here