পুলিশের প্রশংসায় আত্মহারা হয়ে ওঠেন পিতা-মাতা

0
731

পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু সন্তান মাহিম (৭)কে ফিরে পেয়েছেন মা মুক্তা বেগম। নিখোঁজ হওয়ার দুই দিনের মধ্যে শিশুকে কাছে পেয়ে পুলিশের প্রশংসায় আত্মহারা হয়ে উঠেন তিনি। বৃহস্পতিবার সকালে বন্দর থানা পুলিশের উপ পরিদর্শক  হানিফ মাহমুদ শিশু মাহিমকে তার মায়ের কাছে হস্তান্তর করেন।

Advertisement

গত ২৪ ফেব্রুয়ারী বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রীজের সামনে থেকে ওই শিশুকে কুড়িয়ে পেয়েছেন চিড়ইপাড়া এলাকার হালিম ও মাসুম নামের দুই ব্যক্তি।  

বন্দর থানার উপপরিদর্শক(এসআই) হানিফ মাহমুদ জানান, ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার আঠারবাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের শিশু ছেলে মাহিম (৭) নিখোঁজ হয়। ২৪ ফেব্রুয়ারী বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের  লাঙ্গলবন্দ ব্রিজের সামনে  শিশু মাহিম একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। ওই সময় চিড়ইপাড়া এলাকার হালিম ও মাসুম নামের দুই ব্যক্তি শিশু মাহিমকে কুড়িয়ে পেয়ে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে মাহিম নামের এক শিশু পাওয়া গেছে এই র্মমে ওসি স্যারের নিদের্শে সারা দেশের প্রত্যেক থানায় ম্যাসেজ দেয়া হয়। নিখোঁজ জিডি করতে সংশ্লিষ্ট থানায় যায় শিশু মাহিমের পরিবার। আগাম বার্তায় হারানোর শিশুর সন্ধান পুলিশের মাধ্যমে পেয়ে গত বৃহস্পতিবার সকালে বন্দর থানায় এসে উপস্থিত হন নিখোঁজ মাহিমের পিতা জাহাঙ্গীর আলম, মাতা মুক্তা বেগম। এ সময়  সংবাদকর্মীদের উপস্থিতি হারানো শিশুকে কাছে পেয়ে পুলিশের প্রশংসায় আত্মহারা হয়ে ওঠেন পিতা-মাতা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here