পুলিশের চৌকস অফিসার নাসিমের তুলনা হয় না

0
758

রাশেদুল ইসলাম: সিএমপি বায়েজীদ থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিমের তুলনা হয় না। অতুলনীয় এক অফিসার যার কৃতিত্বের শেষ নেই। প্রশাসনের এক সাহসী যোদ্ধা, ইতোপূর্বে তার কৃতিত্বের কিছু চিত্র তুলে ধরা হয়েছিল। বড় ধরণের কোন অপারেশনে গেলে যে কোন পরিস্থিতি সামাল দেওয়ার মতো শক্তি-সামর্থ তার রয়েছে। মাদক সন্ত্রাসের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের কাছে গোলাম মোহাম্মদ নাসিম এক আতঙ্ক। আজ বায়েজীদ থানা এরিয়ার আইন শৃঙ্খলা যথেষ্ট উন্নতি হয়েছে মাদক সন্ত্রাস নেই বললেই চলে। বায়েজীদ থানার অফিসার ইনচার্জ আতাউর খন্দকার নি:সন্দেহে এক সফল ওসি তার যোগ্য নেতৃত্বে আজ নাসিম সহ অনেক দক্ষ ও যোগ্য অফিসার বায়েজীদ থানায় তৈরি হয়েছে।

Advertisement

সমাজের সুশীল জনেরা অপরাধ বিচিত্রাকে বলেন গোলাম মোহাম্মদ নাসিম আসলেই একজন সাহসী চৌকস অফিসার যার কোন তুলনা হয় না। এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কাছে নাসিম এক আতঙ্ক এটা সত্য সকল থানার অফিসার যদি এমন হতো আইন শৃঙ্খলার আরো উন্নতি হতো সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে কোন দূরত্ব থাকতো না, আস্থাভাজন ও বিশ্বস্ত পুলিশ বাহিনী এমনটাই সেøাগান হতো সকল মানুষের মুখে।

আজ প্রশাসন নাসিমকে নিয়ে নি:সন্দেহে গর্ব করতে পারে। এমন হাজারো ভাল কাজ করেছেন এই গুণী অফিসার। সৎ, আদর্শবান চৌকস অফিসার নাসিমের জালে পড়লে যতো বড় অপরাধীই হোক না কেন রেহাই নাই তার। চাদগাঁও ইপিজেড বায়েজীদ এই তিন থানায় সফলভাবে দায়িত্ব পালন করেছেন কয়েক ডজন চিহ্নিত সন্ত্রাসীকে দেশী বিদেশী আর্মস উদ্ধার করেছে। অনুসন্ধান করলে দেখা যায় চিহ্নিত মাদক ব্যবসায়ীকে জীবন নাশক কয়েক লক্ষ পিচ ইয়াবা, গাজা, মদ, হেরোইন সহ আটক করতে সক্ষম হয়েছে।

৩১ জুলাই রাত ৮টার দিকে বায়েজীদ থানা এলাকা আমিন জুট মিলের উত্তর গেইট থেকে একনালা বন্দুক, একটি কার্তুজ ও ৫’শ পিচ ইয়াবা একাধিক মামলার আসামী ও চিহ্নিত সন্ত্রাসী ফাইভস্টার সুমনকে (৩৭) গ্রেফতার করে। ২৫ জুলাই ১৯ইং বাংলা বাজার ডেপার পাড়স্থ মাস্টার কলোনীর সম্মুখ হতে নুর হোসেন (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৭৭ পিচ ইয়াবা সহ আটক করে নাসিম ও তার সঙ্গিয় ফোর্স সহ, ২০ জুলাই ১৯ইং অক্সিজেন লোহার পুল হতে মো: আনোয়ার (২৯) মোসা: তাসলিমা (২৭) চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে (১৫২০) পিচ ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হয়।

নাসিম ও তার সঙ্গিয় ফোর্স সহ। ১০ জুলাই ১৯ইং তারা কোম্পানি গেইটের সামনে রাস্তার উপর হতে মলম পার্টির ৪ চার সদস্যকে ১. হাছান (৩৫), ২. খোকন (৩৬), ৩. হোসেন (৫০), ৪. মো: সবুজ (৫৩) তিন কৌটা লাল রংয়ের মলম, চারটি স্টীলের তৈরি ছোড়া ও ২০টি ওরমিটল ৭.৫ নামীয় ট্যাবলেট সহ আটক করতে সক্ষম হয়। এরকম অনেক অপরাধীকে ইতিপূর্বে গ্রেফতার করেছে চৌকস অফিসার নাসিম। বাক্যে কর্মে অটল, রাষ্টের পবিত্র পোশাক পরে অতন্দ্র প্রহরী হিসেবে জনগণকে সেবা দিয়ে আসছে আর আগামীতেও দিয়ে যাবে এমনটাই বিশ্বাস জনগণের।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here