পুত্রবধূ মামলা করলো শশুরের বিরুদ্ধে

0
1743

আপন জুয়েলার্সের মালিক দিলার আহমেদ সেলিমসহ দুজনের বিরুদ্ধে তার ছেলে সাফাত আহমেদের বউ ফারিয়া মাহবুব পিয়াসা মামলা দায়ের করেছেন।

Advertisement

 

অবৈধ গর্ভপাত ঘটনার চেষ্টাসহ মারধরের অভিযোগে এ মামলা করেন তিনি। সোমবার (১১ মার্চ) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে এ মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর এক আসামি হলেন, আপন রিয়েল এস্টেটের উপদেষ্টা মোখলেছুর রহমান। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ পরে দিবে বলে জানান। বাদী আদালতে জবানবন্দি দেওয়ার সময় বলেন, ‘গত ৫ তারিখে আমার শশুর ও তার লোকজন আমার বাসায় ঢুকে আমাকে মারধর করেন। আমাকে আর আমার গর্ভে থাকা ২ মাসের বাচ্চাকে হত্যা করতে চান। তার ছেলে সাফাতের সঙ্গে বিয়ের কিছুদিন পর থেকে নির্যাতন করা শুরু করে। এরপরের দিন আবার বাসায় এসে ভাঙ্গচুর করেন। টাকা গয়না লুট করে নেন।’

 

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here