পুত্রবধুকে জ্বালিয়ে দিল শ্বশুর কিন্তু কেন

163

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 14941

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (14941, 'post_views_count', '0')

0

অপরাধ বিচিত্রা প্রতিবেদকঃ নিজের পুত্রবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিল শ্বশুর! হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই মহিলা। তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে পুড়েছেন স্বামীও। গুণধর শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ুরভঞ্জ জেলার রাইরঙপুর শহরে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম গোপাল খেমকা। শনিবার রাতে পুত্রবধূর সঙ্গে বাড়িতে একাই ছিল সে। অভিযোগ, ফাঁকা বাড়িতে নিজের পুত্রবধূকেই ধর্ষণ করার চেষ্টা করে গোপাল। শ্বশুরকে কুকর্ম করতে বাধা দেন পুত্রবধূ।

Advertisement

 

এরপরই নিজের অপরাধ ঢাকতে ওই মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা করে গোপাল। তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় সে। ঘটনাচক্রে, সেই সময়ে বাড়িতে ঢোকেন অভিযুক্তের ছেলে। স্ত্রীকে বাঁচাতে ছুটে যান। তিনিও অগ্নিদগ্ধ হয়েছেন। পরে স্বামী-স্ত্রী দু’জনকেই প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁদের স্থানান্তরিত করা হয় জামশেদপুরের একটি হাসপাতালে। জানা গেছে আক্রান্ত মহিলার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। এলাকার একাধিক সুত্র জানিয়েছে এই ঘটনায় শ্বশুর গোপাল খেমকার বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন অগ্নিদগ্ধ মহিলার বাবা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে এই ঘটনায় রীতিমতো হতবাক স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, পুত্রবধূ তো মেয়েরই মতো। তাঁর সঙ্গে কীভাবে এ জঘন্য কাজ করতে পারেন শ্বশুর? অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তাঁরা

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here