পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

0
631

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর আজিম (সাড়ে ৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে আখাউড়া পৌরশহরে বেপারিবাড়ির পুকুরের ধারে কাদাপানি থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

Advertisement

 

শিশু আজিম বড়বাজার এলাকার বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। নিহত আজিমের পরিবারের দাবি, আজিমকে অন্যত্র হত্যা করে রাতের আঁধারে তার মরদেহ পুকুর ধারে কাদাপানিতে ফেলে রেখে যায় হত্যাকারীরা। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে বড়বাজার এলাকায় বালুমাঠে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল শিশু আজিম। পরে দুপুর ১২টার পর থেকে শিশু আজিমকে খোঁজে পাচ্ছিল না তার পরিবার। অবশেষে ছেলে হারিয়ে যাওয়ার বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। আখাউড়া মালদারপাড়া গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন রতন  জানান, সোমবার খেলতে গিয়ে আজিম নিখোঁজ হয়। মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই গ্রামের বেপারিবাড়ির পুকুরের ধারে কাদাপানিতে আজিমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে শিশু আজিমের মৃত্যু রহস্যজনক বলে ধারণা করছেন এলাকাবাসী। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here