পুঁজিবাজারে বিনিয়োগ করে যাতে কেউ ক্ষতিগ্রস্থ না হয় তার নিশ্চতা দিতে হবে ……..বাণিজ্যমন্ত্রী

0
1106

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,  যে সকল মাল্টিন্যাশনাল কোম্পানি সফল ভাবে বাংলাদেশে ব্যবসা করছে, তাদের ক্যাপিটাল মার্কেটে আনতে হবে। ক্যাপিটাল মার্কেটকে স্থিতিশীল রাখতে বর্তমান সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। মার্কেটের লেনদেনও এখন সন্তোষ জনক এবং স্থিতিশীল। মন্ত্রী বলেন, বিনিয়োগ করলে যাতে কোন বিনিয়োগকারী ক্ষতিগ্রস্থ না হয়, তার নিশ্চয়তা দিতে হবে। পুঁজিবাজার স্থিতিশীল না রাখলে বিনিয়োগকারীগণ এগিয়ে আসবে না। বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজার বান্ধব নীতি গ্রহনের ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে এবং বিনিয়োগ বাড়ছে।
মন্ত্রী আজ ঢাকায় ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) মিলনায়তনে অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচক আয়োজিত তিনদিনব্যাপী “ ক্যাপিটার মার্কেট এক্সপো-২০১৬”-এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। যারা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, আজতারাই বাংলাদের উন্নয়নের প্রশংসা করছেন। বিশ^নেতারা বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে চান। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীজাতিকে একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। তিনি শুণ্য হাতে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁকে অর্থনৈতিক মুক্তির কাজ শেষ করতে দেওয়া হয়নি। আজ তারই সুযোগ্যা কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে ডিজিটাল এবং মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, বাস্তব। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে হিসেবে আত্ম প্রকাশ করবে।
উল্লেখ্য, ক্যাপিটার মার্কেট এক্সপো প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে। এক্সপোতে প্রবেশের জন্য কোন টিকেটের প্রয়োজন হবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাংগ স্টক এক্সচেঞ্জ, সিডিবিএলসহ ৪৪টি প্রতিষ্ঠান এবারের এক্সপোতে অংশ নিয়েছে।
অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ  এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, ডিএসই  ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ রশীদ লালী, মার্সেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here