পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 16685

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (16685, 'post_views_count', '0')

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদ গেলো সপ্তাহজুড়ে তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ করেছে। কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি ও জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। কোম্পানিগুলো ও ফান্ডটি সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ দেবে।

Advertisement

 

জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ)

৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৩ দশমিক ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছিল ২ টাকা ৮৭ পয়সা।

আইপিডিসি ফাইন্যান্স

৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। এর আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৬৭ পয়সা।

এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ফান্ডটির ট্রাস্ট্রি।

প্রাইম ইন্স্যুরেন্স

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। গের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৮২ পয়সা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here