পীরগঞ্জে তিন হোটেল মালিককে জরিমানা

0
819

পীরগঞ্জ প্রতিনিধি : নিয়ম বর্হিভূতভাবে খাবারের হোটেল খোলা রাখার দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন হোটেল মালিকে দুই হাজার তিনশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ জরিমানা করেন। উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, সন্ধ্যায় পৌর শহরের রেলক্রসিং এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। করোনা মহামারি চলাকালিন সময়ে জারিকরা নিয়ম ভঙ্গ করে হোটেল খোলা রাখার দায়ে বসুন্ধারা রেস্টুরেন্টের মালিককে এক হাজার,

Advertisement

তাহের ভাতের হোটেলের মালিককে আটশত এবং চার ভাই ভাতের হোটল মালিকে পাঁচশত টাকা জরিমানা করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here