পিতার ভয়ে দেশে আসতে পারছেনা মেধাবী ছাত্রী ট্রিজামনি গমেজ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28939

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28939, 'post_views_count', '0')

0

স্টাফ রিপোর্টারঃ

Advertisement

বিদেশে পড়াশোন শেষে করে পিতার ভয়ে দেশে আসতে পারছেনা মেধাবী ছাত্রী ট্রিজামনি গমেজ। রাজধানীর তেজগাও থানাধীন এলাকার রিনা গোমেজের স্বামী কাজি আবুল কাশেম ওরফে মার্টিন গোমেজের পছন্দ করা ছেলেকে বিয়ে না করলে দেশে আসতে পারবে না মেয়ে ট্রিজামনি গমেজ।

 

দেশে আসলে তাকে অপহরন করে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। এব্যাপারে তেজগাও থানা জীবনের নিরাপত্তা চেয়ে রিনা গোমেজ একটি সাধারন ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং-৮৩০।
জানা গেছে, ট্রিজামনি গমেজ উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ২০০৯ ইং সালে স্টুডেন্ট ভিসা নিয়ে লন্ডনে পডতে যান। সে তার মা রিনা গমেজের সাথে কথা বলে জানতে পারে, তার বাবা কাজি আবুল কাশেম (৫৯) বাসায় এসে তার মাকে হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছে যেন সে দেশে ফিরে এসে বাবার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে এবং ইসলাম ধর্ম মতে জীবন যাপন করে। এ বিষয়ে রিনা গোমেজের সাথে কথা বলে জানা যায়, গত ৯ অক্টোবর ১৮ইং তারিখে সন্ধ্যা ৭টার সময় কাজি আবুল কাশেম, (পিতা-মৃত কাজি হাসমত উল্লাহ, গ্রাম-মেছোয়াঘাটা, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী) বাসায় এসে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। ইসলামী বিধিবিধান মতো জীবন যাপনের কথা বলে। তার পছন্দের ছেলের সাথে বিবাহ দেওয়ার কথা বলে। যদি তার কথামতো না চলে তাহলে সে তাকে জোরপূর্বক বাধ্য করা হবে। আবুল কাশেম এর আগেও দুই দফায় তার বাসায় এসেছিলেন ২০১৩ ও ২০১৫ সালে। ২০১৫ সালে লোকজন নিয়ে ট্রিজামনিকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যেতে এসেছিলেন। ট্রিজামনি তার মা রিনা গমেজের অসুস্থতার কথা জানতে পেরে দেশে এসেছিলেন। রিনা গোমেজ আরও বলেন, কাজি আবুল কাশেম একজন মুসলিম, আমি খ্রিস্টান। ৩০ জানুয়ারী ১৯৮৬ ইং তারিখে আমাদের বিয়ে হয়। ঐ সময় সে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছিল। এফিডেভিড মাধ্যমে মুসলিম নাম পরিবর্তন করে নাম রাখা মার্টিন গোমেজ। ১৯৮৮ সালের ৬ই মার্চ জন্মগ্রহন করে ট্রিজামনি। ট্রিজামনির জন্ম গ্রহনের পর মার্টিন গোমেজের ব্যবহারে আসে আমুল পরিবর্তন। কথায় কথায় দুর্ব্যবহার। বাসায় একদিন আসে তো তিন দিন আসে না। দিনদিন মার্টিন গোমেজ আমার ও আমার মেয়ের থেকে দূরত্ব গড়ে তোলে। তখন আমি জানতে পারি উনার অন্য স্ত্রীর বিষয়। অতি কষ্টে সেই সময় গুলি পার করেছি আমার অবুঝ সন্তান নিয়ে। ১৯৮৮ ইং সালে মার্টিন আমাকে ছেড়ে চলে যায়। জীবন যুদ্ধে হার না মেনে আমি আমার মেয়ে ট্রিজামনি কে সুশিক্ষায় শিক্ষিত করে তুলি। আজ যখন আমার মেয়ে বিদেশে ডিগ্রী নিতে গেছে। এই শুনি কুলাংগার লোভী কাজি আবুল কাশেম মেয়ের দাবী নিয়ে এসে আমাকে হুমকি ধামকি ভয়ভীতি দেখাচ্ছে এবং সে রাজনৈতিক ভাবে শক্তিশালী এবং তার রাজনৈতিক প্রভাবের কারনে আমি বিচার পাচ্ছি না। আমি কাশেমের নামে তেজগাও থানায় জিডি করেছি। জিডি নং ৮৩০। অশ্রুসিক্ত নয়নে রিনা গোমেজ বলেন, আমার ভয়ে ভয়ে দিন কাটে। জীবন আমার হুমকির মুখে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here