গাজীপুরেপু র পুবাপুইলে কক্সবাজার থেকে আসা পিকনিকের বাসে তল্লাশি
চালি য়ে এক লাখ পঁচিপঁ শ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মহানগর
গোয়েন্দা পুলিপু শ। এ সময় চার মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
চালি য়ে গাজীপুরপু মহানগরের কামারগা ও এলাকা থেকে ইয়াবা উদ্ধার
ও মাদককারবারিদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরেপু গাজীপুর মহানগর গোয়েন্দা
কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন, উপ-পুলিশ
কমিশনার ডিবি (উত্তর) মুহামুম্মদ কামাল হোসেন।
পুলিশ জানায়, স্থানীয়দের বিনা খরচে কক্সবাজার বেড়াতে নিয়ে
সেখান থেকে ওই বাসে ইয়াবা চালান গাজীপুরে নিয়ে আসতো মাদক
কারবারিরা। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায়
জিএমপি’র গোয়েন্দা বিভাগ। কক্সবাজার থেকে টঙ্গীগামী
মাদকবহনকারী ওই পিকনিকের বাসটি সোমবার গাজীপুর মহানগরের
পুবাইল কুমারগাও এলাকায় পৌঁছালে তল্লাশি চালায় গোয়েন্দা
পুলিশ। এসময় বাসের ভিতরে বিভিন্নস্থান থেকে ১ লাখ ২৫ হাজার
পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে বাসে থাকা চার
মাদককারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাজীপুর মহানগরের টঙ্গীপুর্ব থানার গাজীপুরা
এলাকা আবুল কাশেমের ছেলে শামীম হোসেন (৩৬), একই এলাকার
মোহাম্মদ ইমান আলীর ছেলে ইমারত হোসেন (৩২), ময়মনসিংহের
ত্রিশাল থানার ধানখোলা এলাকার মৃত আইয়ুব আলী খানের ছেলে
ইব্রাহীম খলিল (৫৭) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার দেবগ্রাম
এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রমজান আলী।
জিএমপির উপ-পুলিপু কমিশনার ডিবি (উত্তর) মুহামুম্মদ কামাল
হোসেন জানান, মাদক বহনকারী বাসটি জব্দ করা হয়েছে। উদ্ধার
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ
করা হচ্ছে।

