পিকআপ ভ্যানের ধাক্কায় আরোহী নিহত

0
559
গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় এর এক আরোহী নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে। রোববার ভোর সোয়া ৫টার দিকে সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালচাঁন মিয়া (৩২) সিরাজগঞ্জ জেলার শাহজাতপুর থানার জারাখোলা এলাকার আবুল জাব্বার মিয়ার ছেলে।

দূর্ঘটনায় আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাওনা হাইওয়ে ফাঁড়ির এসআই মো. হুমায়ুন জানান, সকাল সোয়া ৫টার দিকে ময়মনসিংহগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপের চালকের পাশে থাকা যাত্রী লালচাঁন মিয়া ঘটনাস্থলে মারা যায় এবং পিকআপের অন্তত পাঁচ যাত্রী আহত হয়। এ সময় স্থানীয়রা এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো.আলামিন জানান, পিকআপ ভ্যানটি সাভার থেকে ময়মনসিংহ যাচ্ছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here