পাসপোর্ট অফিসে চার দালালকে হাতেনাতে গ্রেফতার

0
605

 “দুর্নীতি মুক্ত সেবা নিশ্চিত করার অঙ্গীকার”কে সামনে রেখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট , নরসিংদী’র নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মোঃ শাহরুখ খাঁন-এর নেতৃত্বে আজ দুপুরে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচালিত ভ্রাম্যমান আদালত চার দালালকে হাতেনাতে গ্রেফতার করে।

Advertisement

গ্রেফতারকৃতরা হলো মো: মাঈন উদ্দিন,নজরুল ইসলাম,রিয়াজুল মিয়া ও আমীর বাদশা। আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করে। এছাড়া, আদালত দালালীর কাজে সম্পৃক্ত থাকার দায়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা প্রণব কুমার দাস কে কারণ দর্শানোর নোটিশ জারি করার পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মানিক চন্দ্র দেবনাকে নির্দেশ দেন। নোটিশের অনুলিপি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী এবং পাসপোর্টের মহাপরিচালককে দেয়ার কথা উল্লেখ করেন।

অভিযান কালে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মানিক চন্দ্র দেবনাথ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here