পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি

0
838

অদ্য ২৭/০৩/২০১৮ ইং রোজ মঙ্গলবার বিকেল ৩ ঘটিকার সময় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের সকল ক্ষেত্রে উপজাতি কোটা সংস্কার পুর্বক পিছিয়ে থাকা সকল সম্প্রদায়ের জন্য বৈষম্যহীন পার্বত্য কোটা নির্ধারণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে পিবিসিপি কেন্দ্রীয় কমিটির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ ফরাজী সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিবিসিপি’র প্রতিষ্ঠাতা এবং পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ আলকাছ আল মামুন ভূঁইয়া,বিশেষ অতিথি ছিলেন,পিবিসিপি’র উপদেষ্টা পার্বত্য নাগরিক পরিষদের শেখ আহম্মেদ রাজু ওপার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ রানা,পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো:খলিলুর রহমান, পিবিসিপি ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ।

Advertisement

প্রধান অতিথি বৈষম্যমূলক উপজাতীয় কোটার কঠোর সমালোচনা করে অনতিলম্বে উপজাতীয় কোটা বাতিল করে পার্বত্য অঞ্চলের পিছিয়ে থাকা অনগ্রসর সকল সম্প্রদায়ের জন্য বৈষম্যহীন” পার্বত্য কোটা ” নির্ধারণের জোর দাবী জানান।
জনাব মামুন ভূইয়া বলেন, পাহাড়ে এক শ্রেনীর লোকেরা কোটার বদৌলতে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে অন্যদিকে অন্য শ্রেনীর লোকেরা কোটা প্রথার যাতাকলে পীষ্ট হয়ে দিন দিন ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছে যা কিনা মানবতা লঙ্ঘনের সামিল।
অনতিবিলম্বে পাহাড়ে কোটা প্রথা সংস্কার করে বৈষম্যহীন পার্বত্য কোটা চালু না করা হলে শীগ্রই কঠিন কর্মসূচীর মাধ্যমে সরকারকে দাবী মানতে বাধ্য করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here