পাবনা স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

1
711

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী নিজে বাদী হয়ে ধর্ষণ মামলাটি করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আনিসুর রহমান (২০)।

মামলার এজাহার থেকে জানা যায়, মেয়েটি উপজেলার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। আনিসুরের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। গত বৃহস্পতিবার দুপুরে আনিসুর মেয়েটিকে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যান। সেখানে একটি ঘরে আটকে তিনি মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এসে আনিসুরকে আটক করেন। পরে গতকাল সন্ধ্যায় মেয়েটি বাদী হয়ে থানায় মামলা করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, মামলার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মেয়েটির ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার ফল ও তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here