পাবনার রিক্সা ও অটো চালকদের বিনামুল্যে মাস্ক ও সাবান বিতরন করেন জাতীয় সাংবাদিক সংস্থা

0
461

এন ডি এন এঃ করোনা সংক্রমণ থেকে মানুষ যেন নিরাপদ থাকতে পারে সেজন্য পাবনা সদরের কয়েকটি পয়েন্টে ২ শত রিকসা ও অটো চালকদের বিনামুল্যে মাস্ক এবং সাবান বিতরন করলো জাতীয় সাংবাদিক সংস্থা, পাবনা জেলা।

Advertisement

এসময় করোনা থেকে বাঁচতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংস্থার সদস্যরা রিকসা ও অটো চালকদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্স প্রদান করেন। জনস্বার্থে সাধ্য অনুযায়ী অন্যান্য সহায়তার সাথে এই কার্যক্রমও চলতে থাকবে বলে জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিকল্পনা সচিব ও পাবনা জেলার আহ্বায়ক নাহিদ মিথুন।

গতকাল রবিবারের মাস্ক বিতরণের কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থার সাংবাদিক সদস্য আসলাম, মানিক, রাজন, হেলাল, মোবারক, শাফী, শাহীন আনোয়ার, রিপন, বুলবুল, মোঃ রঞ্জু সহ আরও অনেকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here