পাপিয়ার নিয়মিত যাতায়াত ছিল কালী মন্দিরে

0
706

এই সময়ে সবচেয়ে আলোচিত নাম সদ্য বহিষ্কৃত নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউ। রাজনীতির আড়ালে মাদক ও নারী বাণিজ্য করে আসছিলেন তিনি। শনিবার (২২ ফেব্রুয়ারি) র‌্যাব পাপিয়াকে আটকের পর থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসছে।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হলে তার তিনটি মামলায় ৫ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।পাপিয়ার অস্বাভাবিক রাজনৈতিক উত্থানসহ বেপরোয়া জীবন যাপনের ভয়ংকর তথ্য বেরিয়ে আসছে তদন্তে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, পাপিয়া মুসলিম ধর্মের অনুসারী হলেও তার নিয়মিত যাতায়াত ছিল কালী মন্দিরে। এর বাইরেও তিনি শিব লিঙ্গের পূজা করতেন।গ্রেফতারের পর দেখা যায়, পাপিয়ার এক হাতে কাবার ছবি, অন্য হাতে মন্দিরের ছবি আঁকা রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here