পানি কিছুতেই অশুচি হয় না
হান্নাদ হাসান ইবন আলী- খাল্লাল এবং আরও একাধিক রাবী (রা:) আবূ সাঈদ আল-খুদরী (রা:) থেকে বর্ণনা করেন: নবী (সা:) কে একবার জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল (সা:) বী’রে বুয়া আর পানি দিয়ে কি আমরা উযূ করতে পারব? এই কূপটি তো এমন যে, এত হায়যে ব্যবহৃত ছেড়া কাপড়, কুকরের গোশত এবং ময়লা ফেলা হয়ে থাকে। রাসূল (সা:) বললেন পানি তো পাক, একে কোন বস্তু অশুচি করতে পারে না।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৬৬)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।
অপরকে হাদিসের দাওয়াত দিবো।

