পাটচাষ ও উৎপাদন বাড়াতে বীজ সরবরাহ নিশ্চিত করা হবে

0
559

চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাটচাষ নিশ্চিতকরণ ও চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে মানসম্মত পাটবীজ সরবরাহ ঠিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী।

Advertisement

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে পাটের মজুত ও বাজার পরিস্থিতি পর্যালোচনায় স্টেকহোল্ডাদের সঙ্গে আলোচনাকালে মন্ত্রী এ কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা গোলাম দন্তগীর গাজী বলেন, অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটজাত পণ্য রফতানির ধারা বেগবান করার লক্ষ্যে নিয়মবর্হিভূত কাঁচাপাট মজুতের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী মানসম্মত পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথ উদ্যোগে ইতোমধ্যে একটি রূপরেখা তৈরি করেছে।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন, পাট অধিদফতরের মহাপরিচালক হোসেন আলী খোন্দকার, বাংলাদেশ পাট অ্যাসোসিয়েশনের সি ভাইস চেয়ারম্যান আরজু মিয়া, বাংলাদেশ জুট মিলস্ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন, বিজেএসএ, পাটচাষী সমিতিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রতি দেশে কাঁচাপাটের সংকট তৈরির কারণে পাটকলসমূহ উৎপাদন ঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় পাট ও পাটজাত পণ্যের রফতানি আয়ের ধারা অব্যাহত রাখার জন্য কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করতে সরকার অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে।

লাইসেন্সবিহীন অসাধু ব্যবসায়ীগণ, কাঁচাপাটের ডিলার বা আড়তদাররা এক হাজার মণের বেশি কাঁচাপাট এক মাসের বেশিসময় ধরে মজুত করতে পারবে না। এছাড়াও লাইসেন্সবিহীন কাঁচাপাট ক্রয়-বিক্রয় ও মজুদ হতে বিরত রাখা, ভেজা পাট ক্রয়-বিক্রয় রোধ ও বাজারে কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করার জন্য পাট অধিদফতর কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here