পাটগ্রাম উপজেলার ০৬নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হল

0
762

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ০৬নং সেক্টরের পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হল। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারিতে মহান মুক্তিযুদ্ধের ০৬নং সেক্টরের সদর দপ্তর অবস্থিত ছিল ।বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ন সাহসীকতায় এই অঞ্চলটি প্রথম থেকেই শত্রু মুক্ত ছিল।

Advertisement

 

পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ন সাহসীকতার জন্য ০৪ মার্চ রবিবার এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন আ,ক,ম, মোজাম্মেল হক,প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুজ্জামান আহমেদ এমপি,প্রতিমন্ত্রী সমাজ কল্যান মন্ত্রনালয়ের মন্ত্রী,মোতাহার হোসেন,সভাপতি,প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সক্রান্ত স্থায়ী কমিটি,এড্যঃ সফুরা বেগম রুমি,সাংসদ,জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন,এড্যঃ মতিয়ার রহমান, চেয়ারম্যান,লালমনিরহাট জেলা পরিষদ।অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আতাউর

 রহমান প্রধান, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রূপালি ব্যাংক লিমিটেড।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নূর কুতুবুল আলম নির্বাহী কর্মকর্তা, পাটগ্রাম উপজেলা, লালমনিরহাট।

 এছাড়া সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here