পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 7524

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (7524, 'post_views_count', '0')

0

সাত খুনের ফাঁসির দণ্ডপ্রাপ্তদের রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মির্জা ফখরুলকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিএনপিতে একজন নাট্যকার আছেন যিনি টেলিভিশনের পর্দায় সব সময় মিথ্যা ও অসত্য কথা বলে থাকেন।’ আইনমন্ত্রী বলেন, ‘ওই নাট্যকার নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় নূর হোসেন ও সাবেক তিন র‌্যাব কর্মকর্তাসহ ২৬ আসামির ফাঁসির রায় নিয়েও প্রশ্ন তুলেছেন।’ তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মন্তব্য করেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের ফাঁসির রায় মহামান্য রাষ্ট্রপতি নাকি ক্ষমা করে দেবেন। এগুলো পাগলের প্রলাপ। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।’  শনিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রিফাতনগরে আয়োজিত তিতাসনদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুল হক এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়, জাতি সমৃদ্ধশালী হয়ে উঠে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য ২০১৯ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে।’ তিনি দাবি করেন, জিয়াউর রহমান, এইচএম এরশাদ ও খালেদা জিয়া- এ তিনজন ২১ বছর যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতেন। কিন্তু বঙ্গবন্ধু-কন্যা দেশের মানুষ যেন মর্যাদা নিয়ে বাঁচেন সেই চেষ্টাই করে যাচ্ছেন। বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রিত ‘ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স লিমিটেড নারায়ণগঞ্জ’ ১১৯.৬৬ কোটি টাকা ব্যয়ের ১১০ কিলোমিটার তিতাস নদী পুনঃখনন প্রকল্পের ড্রেজিং কাজের চারটি প্যাকেজের ডিপিএম পদ্ধতিতে খননকাজ করবে। তিতাস নদী খননকাজ বাস্তবায়নের আওতায় শনিবার ব্রাহ্মণবাড়িয়ার এন্ডারসন (কুরুলিয়া), আখাউড়া ও কসবা এলাকার ১৮ কিলোমিটার কাজের উদ্বোধন করেন আনিসুল হক

Advertisement

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here