আন্তর্জাতিক ডেক্সঃ পশ্চিমাদের চাপে কোনরূপ নমনীয় না হয়ে স্বাধীনতাকামী হামাসের পক্ষে সুস্পষ্ট অবস্হান নিয়েছে মালেশিয়া। স্বাধীনতাকামী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সাম্প্রতিক স্বাধীনতা যুদ্ধের কোন রুপ নিন্দা জানাবে না বলে সোমবার (১৬ অক্টোবর) পার্লামেন্টে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, হামাসের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক রয়েছে এবং তা আরো মজবুত হবে। তিনি আরো বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ঐকমত্য হলেই শান্তিরক্ষা অথবা মানবিক মিশনে ফিলিস্তিনে মালয়েশীয় সৈন্য মোতায়েন করা সম্ভব হবে। মিঃ ইব্রাহিম আরো বলেন, কোনরুপ ঐকমত্য ছাড়া মালেশিয়ার শান্তিরক্ষী অথবা মানবিক সহায়তা বহনকারী উড়োজাহাজ মাটিতে নামার অনুমতি পাবে না। তিনি বলেন, এটি সহজ সিদ্ধান্ত নয়। আশা করবো, আরও ভালো বোঝাপড়া হবে। মানুষকে বিভ্রান্ত করবেন না। মালেশিয়ার প্রধানমন্ত্রী আরো বলেন, মালয়েশিয়ার কয়েকটি দল দাবি করছে, আমরা আমাদের সামরিক বাহিনী পাঠাতে অস্বীকার করেছি। আমাদের সামরিক নেতারাও বিষয়টি ব্যাখ্যা করতে অনুরোধ জানিয়েছেন। বক্তব্যে ইসরায়েলিদের হাতে নিপীড়িত ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য মালয়েশিয়ার সবাইকে গন দোয়া করার এবং মুসলিম উম্মাহকে সকল ভেদাভেদ ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ইব্রাহিম। জনাব ইব্রাহিম আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সৌদি আরব সফরে যাবেন। সেখানে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে বৈঠকে মিলিত হবেন তিনি।সৌদি ক্রাউন প্রিন্স এর অনুরোধে আমি আসিয়ান এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী বৃহস্পতিবার রিয়াদ রওয়ানা হবো এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আমার সফর শনিবার পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেছেন।

