পলাশের মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলার কারণেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি

0
491

আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী সিমলার প্রেমে ব্যর্থ হয়ে চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদ সম্পর্কে এই অভিনেত্রী জানিয়েছেন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় চারমাস আগে তাকে তালাক দিয়েছেন তিনি।

Advertisement

 

সোমবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সিমলা একথা জানিয়েছেন। সিমলা বলেছেন, চারমাস আগে তালাক দিয়েছি পলাশকে। তার মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলার কারণেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর পলাশের সঙ্গে তার প্রথমবার দেখা হয়। একজন চলচ্চিত্র পরিচালকের বাসার একটি অনুষ্ঠানে প্রথম পরিচয় হয়।এরপর সম্পর্কে জড়িয়ে যাই। ২০১৮ সালের ৩ মার্চ বিয়ে হয়। গত বছর ৬ নভেম্বর তাদের বিবাহ বিচ্ছেদ হয় বলে তিনি জানান। কেন বিচ্ছেদ হলো? -এমন প্রশ্নের জবাবে সিমলা বলেন, কিছু সমস্যা ছিলো বিধায়ই ডিভোর্স হয়েছে। তার মানসিক সমস্যাই এর মূল কারণ। সে যা করেছে তা অস্বাভাবিক। দেশের জন্য দুঃখজনক ও লজ্জার। এজন্য যদি প্রয়োজন হয়, আমি দেশের জন্য যেকোন কিছুর মুখোমুখি হতে রাজি। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইট ছিনতাই চেষ্টার পর কমান্ডো অভিযানে নিহত হন পলাশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here