বংশ পরম্পরায় শতাধিক বছর কাল যাবত স্থানিয় জনসাধারন এই বাইন্যা পুকুরের পানি দিয়ে নানা কাজে ব্যবহার করে আসছেন ।প্রায় দুহাজার মানুষ এই পুকুরের পানি ব্যাবহার করেন । স্থানিয় জন সাধারনের অভিযোগ ভুমিদস্যু , সন্ত্রাসী ব্যাক্তিগন এই বাইন্যা পুকুর ও প্রাকৃতিক জলধারা ধ্বংসের পায়তারা করছে । এরা পরিকল্পিত ভাবে এই জলাশয় ভরাট করিয়া জলধার পরিবর্তন করিয়া বালু দিয়ে ভরাট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ।
সাধারন মানুষের কোন কথা তোয়াক্কা না করে পরিবেশে ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে ।এদিকে অভিযোগ কারী এলাকার মানুষ বলেন মাটি ভরাট করতে আসা শ্রমিকদের বাধা প্রদান করলে পাশ্ববর্তী সন্ত্রাসীরা হত্যা করার উদ্দেশ্যে আক্রমন করে । প্রানের ভয়ে কোন রকমে পালিয়ে নিজেদেরকে আত্নরক্ষা করে । পুলিশ প্রসাশনের হস্তক্ষেপ কামনা ও নিরপত্তার দাবী করেছেন এলাকাবাসি । বিশেষ করে মো সোলায়মান পিতা মৃত খয়রাতি মিয় , ২) মো রাশেদ ৩) ইরফান ইকবাল সুমন উভয় পিতা- মো সোলেমান ্ সর্বসাং – উত্তর কুলগাঁও , তুফানী রোড , রাজা মিয়া কমিশনারের বাড়ি , বালু ছড়া , থানা – বায়েজিদ বোস্তামি , জেলা চট্টগ্রাম এই বাইন্যা পুকুর ভরাট করার পায়তারা করছে । আর এস ও বি এস খতিয়ান বা সিটে এটা পুকুর হিসেবে চিন্থিত আছে । আর এস দাগ নং ১০৩৬ ও বি এস দাগ নং ৮৫১/৮৫২ । মৌজা – কুলগাঁও চট্টগ্রাম ।

