পরিবেশ দূষণ ও অপরিচ্ছন্নতার দিক থেকে ভারত সবাইকে ছাড়িয়ে যাচ্ছে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 33699

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (33699, 'post_views_count', '0')

0

পরিবেশ দূষণ ও অপরিচ্ছন্নতার দিক থেকে ভারত যেন আস্তে আস্তে সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে অপরিষ্কার ও দূষিত ১০ শহরের মধ্যে শীর্ষস্থানসহ ভারতেরই ৭টি শহর।

Advertisement

 

বাকি ৩টি শহরের মধ্যে ২ টি পাকিস্তানের এবং ১টি চীনের। নতুন এক গবেষণায় এ তথ্য জানানো হয়।  আইকিউএয়ার, এয়ারভিস্যুয়াল ও গ্রিনপিসের এ গবেষণায় ২০১৮ সালে দূষণের মাত্রায় বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণপশ্চিমে অবস্থিত গুরুগ্রাম শহরটি। এরপরই আছে দিল্লির আরেকটি শহর গাজিয়াবাদ। এরপর দূষণের তৃতীয় স্থান আছে পাকিস্তানের ফয়সালাবাদ শহর। এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে আছে ভারতের ফরিদাবাদ, ভিবাডি, নয়ডা ও পাটনা। অষ্টম স্থানে আছে চীনের হোটান শহর, এরপর ভারতের লক্ষ্ণৌ ও দশম স্থানে আছে পাকিস্তানের লাহোর শহর। দূষিত শহরের তালিকা করতে পিএমটুপয়েন্টফাইভ নামে পরিচিত এক ধরনের সূক্ষ্ম কণার উপস্থিতি হিসাব করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই কণাগুলো মানুষের ফুসফুস ও রক্তপ্রবাহে মারাত্মক দূষণ ঘটাতে পারে। নতুন ওই প্রতিবেদন অনুযায়ী, বায়ু দূষণের কারণে আগামী বছর বিশ্বে প্রায় ৭০ লাখ অকাল মৃত্যুর ঘটনা ঘটবে। এর ফলে অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here