পরিকল্পনামন্ত্রী…..বাংলাদেশ জাতি সংঘের সদস্য, কোনো কর্মচারী নয়

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 65935

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (65935, 'post_views_count', '0')

0

মোজাম্মেল সুনামগঞ্জ প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন ,, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভোট দেওয়ার বিষয়ে বলেন- বাংলাদেশে জাতি সংঘের সদস্য, কোনো কর্মচারী নয়। আমাদের দেশের স্বার্থ চিন্তা করে ভোট দেওয়া না দেওয়ার হিসাব আমরা করেছি। আমরা মূলত দেশের স্বার্থ চিন্তা করে ভোট দেইনি। শুধু আমরা একা নই। আরো অনেক রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থেকেছে  বিশ্ব শান্তি রক্ষার স্বার্থে। তবে নিজের দেশকে ভালবাসতে হবে। আমরা চাই পুরো জাতিকে নিয়ে এক সাথে এগিয়ে যাবো ।আজ শনিবার (৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্মৃতিসৌধ ও সুবর্ণজয়ন্তী চত্বর উদ্বোধন শেষে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন …

Advertisement

পরিকল্পনামন্ত্রী আরো বলেন- আমরা স্বীকার করি কিছু লোক দূর্নীতি করে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছি। কিন্তু দেশের উন্নয়ন থেমে নেই। দেশে ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, সেতু-কালভার্ট সবকিছু দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা হয়েছে। আপনি যেই হোন না কেন নিয়ম মেনে কাজ করতে হবে। তবে আমাদের আরো অনেক কাজ বাকি। প্রচুর কাজ করব আমরা। সুনামগঞ্জে ৩শ থেকে ৪শ কোটি টাকার একটা প্রকল্প হবে।

তিনি আরো বলেন … নির্বাচনে কে আসবে আর না আসবে সেটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমরা আশা করবো জাতীয় উন্নয়নে, জাতি গঠনে ও জাতীয় অগ্রগতিতে সবাই সামিল হবে। কারণ বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে তা দেখে প্রতিটি মানুষ খুশি। এখন গোটা দেশ বিদ্যুতের আলোয় আলোকিত। কৃষিতে প্রচুর খাদ্য হচ্ছে। তবে দাম বাড়ছে সেটা অস্বীকার করার উপায় নাই

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ-জামানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, দুলন রানী তালুকদার, সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, ওসি কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here